দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহে হাম আক্রান্ত শিশুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশুদের একজন তিন মাস বয়সী, যার বাড়ি নেত্রকোনা সদরে। সে গত ১৭ মার্চ হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল এবং বুধবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর শিশুটি আট মাস বয়সী, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাসিন্দা। সেও ১৮ মার্চ ভর্তি হওয়ার পর বুধবার সকালেই মারা যায়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে ৭৬ শিশু হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩২৪ শিশু চিকিৎসা নিয়েছে, যার মধ্যে ২৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ পর্যন্ত মোট ৯ শিশুর মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. গোলাম মাওলা জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। এটি হাঁচি-কাশি বা সংস্পর্শের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক ক্ষেত্রে শিশুরা হাম ছাড়াও নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।
বর্তমান পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের নতুন ভবনের ৮ম তলায় একটি ডেডিকেটেড ইউনিট চালু করা হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে হাম প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।
জে আই